
কাজের নিরিখে সর্বভারতীয় স্তরে প্রথম হয়েছে বাঁকুড়া জেলা
ফের সেরার শিরোপা অর্জন করল বাংলা। ১০০ দিনের কাজে সারা দেশে প্রথম পুরস্কার পাচ্ছে আমাদের রাজ্য।
কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের বিবেচনা অনুযায়ী ১০০ দিনের কাজের মাধ্যমে জীবনধারার উন্নয়ন এবং একত্রীকরণে সারা ভারতে সবথেকে ভালো কাজ করেছে পশ্চিমবঙ্গে সরকার। কাজের নিরিখে সারা দেশে প্রথম স্থান অধিকার করেছে বাঁকুড়া জেলা। দ্বিতীয় স্থানে আছে কোচবিহার। দক্ষিণ ২৪ পরগনার কুলপি ব্লকের বাবুরমহল গ্রাম পঞ্চায়েত সেরা পারফরম্যান্সের পুরস্কার লাভ করছে। আজ শনিবার ফেসবুকে এই প্রাপ্তির কথা ঘোষণা করে সংশ্লিষ্ট সবাইকে অকুণ্ঠ ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এর আগেও ১০০ দিনের কাজে ভারতসেরা হয়ে নজির গড়েছে আমাদের রাজ্য। পরপর ৩ বছর পশ্চিমবঙ্গ এই প্রকল্পে কেন্দ্রের প্রশংসা লাভ করল।

