‘টেলিমেডিসিন পরিষেবা’র মাধ্যমে করোনা রোগীদের স্বজন হয়ে উঠছে পশ্চিমবঙ্গ চিকিৎসক সংগঠন

কীভাবে কাজ করছে পশ্চিমবঙ্গ চিকিৎসক সংগঠনটি?

গত কয়েকদিনে সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়া জুড়ে অক্সিজেনের জন্য যে হাহাকার আমাদের সামনে উঠে এসেছে, সেই অভিজ্ঞতা ভয়াবহ বললেও কম বলা হয়। এক বছরের মধ্যে বদলে গিয়েছে করোনা-সংকটের ধরণ। আগেরবার ছিল মাস্ক-স্যানিটাইজার সংকট। এবার, অক্সিজেন। তবে, এরসঙ্গে আর একটি সংকটও প্রকট হয়ে উঠেছে, তা হল- সময় মতো চিকিৎসা পরিষেবা পাওয়া। হাসপাতালে শয্যা, অ্যাম্বুলেন্স, প্রয়োজনীয় ওষুধ, এমনকি চিকিৎসক খুঁজে পেতে নাজেহাল হতে হচ্ছে কোভিড আক্রান্ত ও তার পরিবারকে। এই অবস্থায় ‘টেলিমেডিসিন পরিষেবা’র মাধ্যমে করোনা রোগীদের স্বজন হয়ে উঠছে পশ্চিমবঙ্গ চিকিৎসক সংগঠন (ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম)।

দেশের পাশাপাশি ক্রমশ ভয়াবহ হচ্ছে রাজ্যের করোনা পরিস্থিতি। প্রতিদিনই রেকর্ড গড়ছে সংক্রমণ। নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ১৬ হাজার মানুষ। সুস্থ হয়েছেন ১০,৬৬৪ জন। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ২৪ ঘণ্টায় সংক্রমিত ১৬,৪০৩ জনের মধ্যে ৩,৭০৮ জনই কলকাতার। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিনও প্রথম স্থানে কলকাতা। শুধু কোভিড নয়, সঙ্গে রয়েছে কোমর্বিডি। এই পরিস্থিতিতে ঠিক কীভাবে কাজ করছে চিকিৎসক সংগঠনটি?

২৬ এপ্রিল থেকে মোট ৩২ জন ডাক্তারকে নিয়ে, উপসর্গহীন, মৃদু উপসর্গ ও হোম আইসোলেশনে থাকা করোনা রোগীদের সাহায্য করতে শুরু হয় পশ্চিমবঙ্গ চিকিৎসক সংগঠনের টেলিমেডিসিন পরিষেবা। একদিকে যখন জনসেবা করতে আসা রাজনৈতিক ব্যক্তিত্বদের ফোন নম্বর প্রকাশ্যে আসার বিষয়টিকে ‘হেনস্থা’ তকমা দেওয়া হচ্ছে, বিভিন্ন মিম বানানো হচ্ছে, অন্যদিকে, চিকিৎসক সংগঠনের তরফে একটি তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে ডাক্তারদের নাম এবং ফোন নম্বর নথিভুক্ত রয়েছে। রয়েছে সরকারি হেল্পলাইনের নম্বর। ইতিমধ্যে তালিকা আরো লম্বা হয়েছে, ৩২ থেকে বেড়ে তালিকায় এখন ৬১ জন চিকিৎসক। সংগঠনের তরফে জানানো হয়েছে, ‘এটি শুধুই ডাক্তারি পরামর্শের জন্য। বিশেষত, হোম আইসোলেশনে আছেন এমন কোভিড রোগীদের জন্য। বেড, অ্যাম্বুলেন্সের অভাবে নির্দিষ্ট সরকারি হেল্পলাইনে দয়া করে যোগাযোগ করুন। একটাই অনুরোধ এই নম্বরগুলি অন্য কোনো কাজে ব্যবহার করবেন না। আর ডাক্তাররা ব্যস্ত থাকলে লিস্ট দেখে পরের জনকে যোগাযোগ করুন।’

এখানে রইল সেই তালিকাঃ

তালিকাটি প্রকাশ্যে আসার পর চিকিৎসকদের ফোন করে অনেকেই ইতিমধ্যে উপকৃত হয়েছেন, মনোবিদ-সমাজকর্মী রত্নাবলী রায় তাঁর ফেসবুক প্রোফাইল থেকে পশ্চিমবঙ্গ চিকিৎসক সংগঠনের টেলিমেডিসিন পরিষেবা সংক্রান্ত বিষয়টি নিয়ে পোস্ট করেন এবং তাঁর সেই পোস্টের নিচে অনেকেই জানান সে কথা।

কাল সন্ধ্যায় ৩২ জন ডাক্তারকে নিয়ে শুরু হয়েছিল ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের টেলিমেডিসিন পরিষেবা। ইতিমধ্যে সহস্রাধিক করোনা…

Posted by Ratnaboli Ray on Monday, 26 April 2021

 

 

 

 

 

 

 

 

Developed by DXDasia