
ফারাক্কা থেকে হলদিয়া গঙ্গাবক্ষে চালু হচ্ছে ওয়াটার ট্যাক্সি
দেশি-বিদেশী পর্যটকদের কাছে পশ্চিমবঙ্গকে আরও আকর্ষণীয় করে তুলতে এবার জলপথে প্রমোদভ্রমণে নতুন পদক্ষেপ। ফারাক্কা থেকে হলদিয়া গঙ্গাবক্ষে চালু হচ্ছে ওয়াটার ট্যাক্সি।বিশ্বব্যাংকের সহায়তায় রাজ্যসরকারের এই প্রকল্পে জলপথ পরিবহণের ক্ষেত্রে বেশ কিছু নতুন পরিকল্পনা রয়েছে।গঙ্গার দু’ধারে নতুন জেটি, পুরানো জেটির সংস্কার, নয়া আধুনিক জলযান, একাধিক জায়গায় গাড়ি, বাস, ট্রাক পারাপারের জন্য বড় ভেসেল তৈরি করা হবে। প্রমোদ ভ্রমণে ওয়াটার ট্যাক্সির পাশাপাশি তৈরি হচ্ছে একাধিক ক্রুজ।
