
আগামী ২৪ মে মুক্তি পেতে চলেছে ‘দুর্গেশগড়ের গুপ্তধন’
মণিকান্তপুরের জমিদারবাড়ি। শাহ সুজার বাদশাহি গুপ্তধন উদ্ধার করে প্রশংসা কুড়িয়েছিলেন সোনাদা, ঝিনুক ও আবির। আবারও নতুন গুপ্তধনের সন্ধানে বেরোচ্ছেন সোনাদা। এবার গন্তব্য দুর্গেশগড়। মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। রহস্যের অল্পবিস্তর আঁচ পাওয়া গেল সেখানে। ‘গুপ্তধনের সন্ধান’ ছবির সিক্যুয়েল ‘দুর্গেশগড়ের গুপ্তধন’। এবারও আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা যাবে ইশা সাহা এবং অর্জুন চক্রবর্তীকে। পাশাপাশি ছবিতে অভিনয় করবেন খরাজ মুখোপাধ্যায়, কৌশিক সেন, আরিয়ান ভৌমিক, জুন মালিয়াকেও। ত্রিশূল পাণি দেব রায় কি ইতিহাসের রহস্য সমাধানের চাবিকাঠি? তিনিই কি গুপ্তধনের সন্ধান পেয়েছেন তা হাতাবার চেষ্টায় আছেন? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজবেন সোনাদা। ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় তৈরি হয়েছে এই ছবি। আগামী ২৪ মে মুক্তি পেতে চলেছে ‘দুর্গেশগড়ের গুপ্তধন’।
