
বিল গেটস, কানাডার প্রেসিডেন্ট, রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি জেনারেল মালালার ফলোয়ার
মাত্র ১৪ ঘন্টার মধ্যে তাঁর ফলোয়ারের সংখ্যা ছাড়িয়ে গেল সাড়ে তিন লক্ষ। এসেই ট্যুইটার জয় করলেন মালালা। আর ফলোয়ারের তালিকায় সাধারণ ভক্তের পাশাপাশি রয়েছেন বিল গেটস, কানাডার প্রেসিডেন্ট, রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি জেনারেল প্রমুখ। সকলেই মালালাকে ট্যুইটারে স্বাগত জানিয়েছেন।
২০১২-য় পাকিস্তানে তালিবানদের জুলুম থেকে প্রাণে বেঁচে বার্মিংহামে যান পড়তে। সেখান থেকেই স্নাতক ডিগ্রি অর্জন করেছেন এই নোবেলজয়ী। ট্যিটারে মেয়েদের শিক্ষা নিয়ে একের পর এক ট্যুইট করেন মালালা। বলেন, মেয়েদের শিক্ষার প্রসারের কাজও করায় তালিবানরা তাঁকে আক্রমণ করেছিল। তাই স্নাতক হওয়ার দিনটিকেই তিনি সোশাল মিডিয়ায় যোগ দেওয়ার দিন হিসাবে বেছে নিয়েছেন।
