
বলতে এলেন সূর্যগ্রহণ, লোকে জানতে চাইল নাৎসি শব্দের মানে
সূর্যগ্রহণ কী করে হয় বোঝাতে গিয়ে ট্রোল-এর ধাক্কায় সারা দেশে হাসির খোরাক হয়ে উঠলেন ট্রাম্প কন্যা ইভাঙ্কা। জনগণকে বোঝাতে গিয়েছিলেন কীভাবে সূর্যগ্রহণ হয়। কয়েক দশক পরে মার্কিন যুক্তরাষ্ট্রে দীর্ঘক্ষণ ধরে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। হুজুগে মার্কিনিরা এখন সেই সূর্যগ্রহণে মজে। বাদ নেই হোয়াইট হাউসও। এই অবস্থায় সূর্যগ্রহণের কেন হয় বোঝানোর দায়িত্ব নিয়ে ফেলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা। টুইটে ছবি পোস্ট করে বোঝানও। কিন্তু ট্রাম্পের উপর দেশবাসী কতটা চটে তার খবর বোধ হয় ইভাঙ্কার কাছে ছিল না। তারা পাল্টা প্রশ্ন করে, আমেরিকার উপর থেকে ট্রাম্পের গ্রহণ কবে কাটবে? পাল্টা টুইটে অনেকে ইভাঙ্কাকে ট্রোল করতে থাকেন সমানে। কিথ ভিক্টর নামে একজনের টুইট, ‘ধন্যবাদ ইভাঙ্কা। কিন্তু সূর্যগ্রহণ বুঝতে আপনার সাহায্যের প্রয়োজন নেই। বরং আপনার বাবাকে বোঝান নাৎসি শব্দের মানে।’ আরেক জন বললেন ইমপিচমেন্ট কাকে বলে আর মানে আগামী সপ্তাহে বুঝে যাবেন আপনি।
