
অতিবৃষ্টিতে শখের বাজারে ভেঙে পড়েছে গাছ
আবার মেঘলা আকাশ। হাওয়া অফিসের খবর, আগামী চব্বিশ ঘণ্টা বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি হবে কলকাতাসহ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায়। বৃহস্পতিবার সকাল থেকে রোদ থাকলেও দুপুর থেকে শুরু হয় বৃষ্টি। গুমোট গরম থেকে শহরবাসী মুক্তি পেলেও বিভিন্ন জায়গায় জল জমার ফলে সৃষ্টি হয় জানজট। কিছুক্ষণের বৃষ্টিতেই উত্তর দক্ষিণ বিভিন্ন জায়গায় জল জমেছে। সেন্ট্রাল এভিনিউ, এমজি রোড, বন্দর এলাকা, বেহালা চৌরাস্তায় জল জমে যায়। মা উড়ালপুর, নিউ আলিপুর, থিয়েটার রোড, স্ট্র্যান্ড রোড, ডায়মন্ড হারবার রোডে, টালিগঞ্জ ফাঁড়ি থেকে তারাতলা এবং মধ্য কলকাতায় আস্তে চলছে গাড়ি। অতিবৃষ্টিতে শখের বাজারে ভেঙে পড়েছে গাছ। পাম্প চালিয়ে জল সরানোর ব্যবস্থা করেছে পৌরসভা।
ফাইল চিত্র
