আজ সারাদিন বাংলার কোথায় কোথায় বসন্ত উৎসব পালিত হচ্ছে জানেন?

লিংকে ক্লিক করে জানুন আজ কোথায় কী

ঝাড়গ্রাম থেকে পুরুলিয়া, জঙ্গলমহল থেকে কলকাতা – বাংলাজুড়ে আজ সারাদিন পালিত হচ্ছে দোল উৎসব।

• বসন্তোৎসব, বিশ্বভারতী – এবছরের মতো স্থগিত রাখা হয়েছে শান্তিনিকেতনের বসন্ত উৎসব। শুক্রবার বিশ্বভারতীর সর্বোচ্চ নীতিনির্ধারণ কমিটি কর্মসমিতির বৈঠক হয়। তারপরেই বিশ্বভারতী কর্তৃপক্ষ জানিয়ে দেয় যে, এবছর বসন্ত উৎসব হচ্ছে না। কারণ হিসেবে তাঁরা জানিয়েছেন দিল্লি থেকে ইউজিসির চিঠি আসার পর তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। করোনা ভাইরাস নিয়ে সতর্কতামূলক চিঠির জন্যই বাতিল করা হল শান্তিনিকেতনের বসন্ত উৎসব। প্রসঙ্গত, ১৯৫৯ সালে উপাচার্য সুধীররঞ্জন দাসের মৃত্যুর জন্য বন্ধ ছিল বসন্ত উৎসব। এই নিয়ে দ্বিতীয়বার বন্ধ হল এই ঐতিহ্যবাহী উৎসব।

 

• দোল উৎসব – পুরুলিয়ার স্থানীয় বাসিন্দারা নিজেদের রোজগারের কারণে বসন্তের এই দিনটি পালন করেন দোল উৎসবের মাধ্যমে। চলবে ১০ মার্চ পর্যন্ত, সারাদিন। আয়োজনে – আরণ্যক।

 

• দোল পূর্ণিমা (গঙ্গা আরতি) – নবারুণ ঘোষের কলকাতার ঐতিহাসিক বাড়িতে পালিত হবে মহোৎসব। গঙ্গারতি হবে বিবাদী বাগের চাঁদপাল ঘাটে। চলবে বিকেল ৫টা থেকে রাত ৮-৩০টা পর্যন্ত।

 

• খাদ্য ও বস্ত্রশিল্প মেলা – দোল পূর্ণিমা উপলক্ষে বাঁশদ্রোণী উদয়ন পার্ক অ্যাসোসিয়েশনের আয়োজনে দুইদিন ব্যাপী আয়োজন করা হয়েছে খাদ্য ও বস্ত্রশিল্প মেলা। কলকাতার বাঁশদ্রোণী উদয়ন পার্কে এই মেলা শুরু হবে বেলা ১২টা থেকে।

 

• ঝাড়গ্রাম বসন্তোৎসব – ঝাড়গ্রামের ঘন জঙ্গলের সৌন্দর্য পর্যটকদের কাছে পৌঁছে দিতে ওয়েস্টবেঙ্গল ট্যুরিজমের সহায়তায় সারাদিন পালিত হবে বসন্ত উৎসব। রবি ঠাকুরের গান, রায়বেঁশে, বিহু, টুসু, ঝুমুর ও লোকগানে মুখরিত হবে উৎসব। অনুষ্ঠিত হবে জঙ্গলমহলে।

 

• রং দে – কলকাতার গাঙ্গুলিবাগান অ্যাথলেটিক ক্লাব আয়োজন করছে হোলি উৎসবের, যার শিরোনাম ‘রং দে’। সকাল ৯টা থেকে দুপুর ৩টে পর্যন্ত উৎসব চলবে অ্যাথলেটিক ক্লাবের মাঠে। 
 

Developed by DXDasia