ডায়নোসরের যুগে ফিরতে চান? কলকাতায় আসছে টাইম মেশিন

‘টাইম ট্রাভেল’ যন্ত্রে দেখা যাবে অতীত এবং ভবিষ্যতের যাবতীয় গা-ছমছমে চিত্র

ধরা যাক, কয়েক হাজার বছর আগের পৃথিবী- কেমন দেখতে ছিল মানুষ? কিংবা হরপ্পা, মহেঞ্জোদারো সভ্যতার সময় মানুষের খাদ্যাভাস কেমন ছিল? আজ থেকে কয়েকশো বছর পরের পৃথিবীই বা কেমন হবে! সায়েন্স সিটির ‘টাইম ট্রাভেল’- যন্ত্রে মিলবে সব উত্তর। যাতে চড়ে আপনি অতীত এবং ভবিষ্যৎ সম্বন্ধে একটা সূক্ষ ধারণা করতে পারবেন। 

সায়েন্স সিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই যন্ত্রগুলি দেখতে অনেকটা ক্যাপসুলের মতো। এক একটা যন্ত্রে বসতে পারবেন ১৫ জন। প্রতিটি শো-এর সময়সীমা তিন-চার মিনিট। প্রত্যেককে থ্রি-ডি চশমা পরতে হবে। সবকিছুই নিয়ন্ত্রিত হবে কম্পিউটার সাইমালেশন পদ্ধতির মাধ্যমে।

টাইম মেশিনে চড়া যাত্রীদের মনে হবে তীব্রগতিতে দুলতে দুলতে একটা সুড়ঙ্গের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে। নির্দিষ্ট সময়কালে পৌঁছানোর পর থ্রি–ডি ‘এফেক্টে’ দেখা যাবে হাড়হিম করা অতীত বা ভবিষ্যতের দৃশ্য। থাকবে মিশরীয় সভ্যতা, প্রাগৈতিহাসিক যুগ, কৃষ্ণগহ্বর, গ্রিক সভ্যতার ভিডিও। সায়েন্স সিটির এই মেশিনের টিকিটের দাম এখনও ঠিক করা হয়নি।

Developed by DXDasia