সকালের মেঘে ঢেকে গেল কলকাতা তথা ভারতের সবচেয়ে উঁচু বিল্ডিং

চোখে না দেখলে বিশ্বাস করা যায় না, ঠিক যেন কোনো পাহাড়ি শহর

গত পরশু সকালের মেঘে ঢেকে গেল পশ্চিমবঙ্গ তথা ভারতের সবচেয়ে উঁচু বিল্ডিং দ্য 42। কলকাতার বুকে এমন দৃশ্য অবিশ্বাস্য। চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। ঠিক যেন কোনো পাহাড়ি শহর। পাহাড়ে মেঘ করলে যেমন ঘরের মধ্যে যেকোনো সময় ঢুকে পড়তে পারে মেঘ, এই দৃশ্য অনেকটা তেমনই। বিল্ডিং-এর অর্ধেক অংশ দেখা গেলেও বাকি অংশ ছিল মেঘে ঢাকা।

মুম্বাই শহরের দ্য ইম্পেরিয়াল বিল্ডিং (২৫২ মিটার), এতদিন যার উচ্চতা ছিল সর্বোচ্চ। সেই অট্টালিকাকেও ছাড়িয়ে গেছে কলকাতার দ্য 42। ভারতের সবচেয়ে উঁচু বিল্ডিং দেখতে আর ভিন শহরে যেতে হবে না। আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে পার্ক স্ট্রিট এবং লিটল রাসেল স্ট্রিটের মধ্যিখানে দ্য 42। এই বিল্ডিংটি ৬৫ তলা।

এতদিন কলকাতার উচ্চতম বিল্ডিং ছিল আরবানা, যার উচ্চতা ১৬৭.৬ মিটার। এখন সেই বিল্ডিং চলে গেল দ্বিতীয় স্থানে। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে ফোরাম অ্যাটমোসফিয়ার (১৫২ মিটার) এবং ওয়েস্টিন (১৫০ মিটার)। আর অবশ্যই চেনা ছক থেকে বাইরে বেরিয়ে এসে শুধুমাত্র কলকাতা বা পশ্চিমবঙ্গ নয়, ভারতের উচ্চতম বিল্ডিং হিসাবে স্বীকৃতি পেয়েছে ময়দান লাগোয়া দ্য 42।

Developed by DXDasia