
সোমবার মাঝরাতে র্যাবের সঙ্গে চলে গুলির লড়াই
ঢাকায় ফের অশান্তি। সোমবার গভীর রাতে মীরপুরের মাজার রোডের একটি ছ-তলা বাড়িতে লুকিয়ে থাকা সন্ত্রাসবাদীদের সঙ্গে গুলির লড়াই চলে র্যাব অ্যাকশন ফোর্সের। সোমবারই টাঙ্গাইলে জঙ্গি সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তার করে এই বাড়িটিতে মজুত বিস্ফোরক ও এক সন্ত্রাসবাদী নেতার অবস্থানের কথা জানতে পারে তারা। তারপরই বাড়িটি ঘিরে ফেলে র্যাবের বাহিনী।
রাত একটা নাগাদ নিরাপত্তা বাহিনীর ওপর চারটি বোমা ছোঁড়া হয় ওই বাড়ি থেকে। বিস্ফোরণে কেউ হতাহত হননি। ঝুঁকি এড়াতে সকালে ওই বাড়ির অন্যান্য বাসিন্দা ও আশেপাশের বাড়ির বাসিন্দাদের সরিয়ে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে।
র্যাবের পক্ষ থেকে জানা গিয়েছে, আবদুল্লাহ নামে এক সন্ত্রাসবাদী লুকিয়ে আছে ওই বাড়িতে। তাকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।
