
সারারাত বাইকের তাণ্ডব অতিষ্ঠ করে তুলছে দিনদিন
রাস্তায় অ্যাম্বুলেন্স আটকানো, হেলমেট ছাড়া বাইক চালানো, ওভারস্পিডিং, ইন্স্যুরেন্স ছাড়া গাড়ি চালানো, বিপজ্জনক ভাবে ড্রাইভিং, লাইসেন্স ছাড়া রাস্তায় গাড়ি বের করা, মদ্যপান করে গাড়ি চালানো- এবার সাবধান। হতে পারে দশ হাজার টাকার জরিমানা। মোটর ভেহিকল্স (অ্যামেন্ডমেন্ট) বিল–এ সম্মতি দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এছাড়াও কোনো গাড়ি ওভারলোডিং হলে হতে পারে কুড়ি হাজার টাকার জরিমানাও। হেলমেট ছাড়া স্কুটার বা বাইক চালালে হাজার টাকা জরিমানা তো দিতেই হবে, সঙ্গে আবার তিন মাসের জন্য লাইসেন্সও সাসপেন্ড করে দেওয়া হবে।
মদ্যপানজনিত কারণে গাড়ি দুর্ঘটনা প্রায়শই ঘটে চলেছে শহরে। এমনকি সারারাত বাইকের তাণ্ডব অতিষ্ঠ করে তুলছে দিনদিন। সেই জায়গায় এই প্রস্তাব সমাজে প্রভাব ফেলবে নিশ্চয়। যত তাড়াতাড়ি এই বিল পাস হবে, সমাজের জন্যই তা মঙ্গল।
