এবার রাজ্যে স্কুল শিক্ষক নিয়োগের গোটা প্রক্রিয়া হবে অনলাইনে

শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় বড়ো পরিবর্তন আনতে চলেছে শিক্ষাদপ্তর

স্কুল শিক্ষক নিয়োগের প্রক্রিয়াকে আরও সহজ এবং দ্রুত করতে বড়োসড়ো বদল আনতে চলেছে শিক্ষাদপ্তর। রাজ্যের পরবর্তী শিক্ষক নিয়োগের কাজ এই নিয়ম মেনেই হবে। 

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, আবেদন থেকে শুরু করে নিয়োগের গোটা প্রক্রিয়াই হবে অনলাইনে। শূন্যপদের বিষয়ে স্কুলগুলি এবার থেকে সরাসরি অনলাইনে শিক্ষাদপ্তরকে জানাবে। সেই অনুযায়ী স্কুল সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করবে। পরীক্ষায় সফল প্রার্থীদের নাম প্রকাশের ক্ষেত্রে কোনো ওয়েটিং লিস্ট থাকবে না। 

মন্ত্রীসভায় নতুন এই নিয়মের খসড়া পাঠানো হয়েছে অনুমোদনের জন্য। এই নিয়ম লাগু হলে স্কুল শিক্ষক নিয়োগে জেলা পরিদর্শকের কোনো ভূমিকা থাকবে না।
 

Developed by DXDasia