
রেল দুর্ঘটনায় প্রভুর পদত্যাগের ইচ্ছায় মোদীর না
গত চার দিনে পর পর দুটি ট্রন দুর্ঘটনার নৈতিক দায়িত্ব নিয়ে রেল মন্ত্রী সুরেশ প্রভু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগের ইচ্ছে প্রকাশ করেছেন। দিল্লিতে এমনই খবর। জানা গিয়েছে প্রধানমন্ত্রী তাঁকে কাজ চালিয়ে যেতে বলেছেন। সকালে সুরেশ প্রভু টুইট করে বলেন, তিনি এই দুই দুর্ঘটনার দায় নিচ্ছেন’। এর পরই তিনি চলে যান প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে। সেখানেই তিনি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন বলে খবর। উল্লেখ করা যেতে পারে, অতীতে রেল দুর্ঘটনার দায় নিয়ে রেলমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন ভিপি সিং। এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান অশ্বিনী লোহানি রেল বোর্ডের নতুন চেয়ারম্যান হলেন। দুর্ঘটনার জেরে পদত্যাগ করেছেন পূর্ববর্তী চেয়ারম্যান এ কে মিত্তাল। একাধিক টুইটে রেলমন্ত্রী সুরেশ প্রভু কী বলেছেন এক বার দেখে নেওয়া যাক। তাঁর বয়ান পুরোটাই এখানে তুলে দেওয়া হল।
“In less than three years as Minister, I have devoted my blood and sweat for the betterment of the Railways. Undr leadership of PM, tried 2 overcome decades of neglect thru systemic reforms in all areas leading 2 unprecedented investment& milestones. New India envisioned by PM deserves a Rlys which is efficient and modern. I promise that is the path, on which Rlys is progressing now. I am extremely pained by the unfortunate accidents, injuries to passengers and loss of precious lives. It has caused me deep anguish. I met the Hon’ble Prime Minister @narendramodi taking full moral responsibility. Hon’ble PM has asked me to wait,”
