
সাধারণ মানুষকে পাশে পেতেই সিআইডি-র উদ্যোগে এই অ্যাপ
‘সুরক্ষা সাথী অ্যাপ’। সাধারণ মানুষকে পাশে পেতে এই নতুন অ্যাপ রাজ্য প্রশাসনের। রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা সিআইডির উদ্যোগেই এই পদক্ষেপ। পুলিশ যে ভয়ের কিছু নয়, সাধারণ মানুষের বন্ধুই – এ-কথা ছড়িয়ে দেওয়াই লক্ষ্য সিআইডি-র। এই অ্যাপের মাধ্যমে জনসাধারণ কোথাও কোনও অপরাধের খবর পেলে সঙ্গে-সঙ্গে ইনফর্ম করতে পারবেন পুলিশকে। এছাড়া, নিজেরা কোনও সমস্যায় পড়লে, তাও সহজেই পৌঁছে যাবে সিআইডি-র কাছে। এই অ্যাপের মাধ্যমে সবরকম ব্যক্তিগত তথ্য আপলোড করা যাবে। আপলোড করা যাবে ছবিও। গোপন থাকবে সব তথ্য।
