গো-রক্ষা বাহিনীকে কড়া সর্তকবার্তা দিল সুপ্রিম কোর্ট

তাণ্ডব রুখতে দেশের প্রতিটি জেলায় নিযুক্ত করা হবে নোডাল অফিসার

দেশজুড়ে বন্ধ করা হোক গো-রক্ষক বাহিনীর তাণ্ডব। বুধবার কেন্দ্র ও রাজ্য উভয়কেই এমনই কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট।

বিগত কয়েক মাসে গো-রক্ষার নামে তৈরি হওয়া এই বাহিনীর নানা ধরনের হিংসাত্মক কাজ চালাচ্ছে দেশজুড়ে। এই হিংসা রুখতেই নির্দেশ দিয়েছে কোর্ট। সুপ্রিম কোর্টের তরফে বলা হয়, গো-রক্ষার নামে বাহিনী নিজের হাতেই আইন তুলে নিচ্ছে। 

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে গঠিত বেঞ্চ এই হুঁশিয়ারি দেয়। এই বিষয়ে কোর্ট কেন্দ্র সরকারের পদক্ষেপেরও সমালোচনা করে। বলা হয়, আইনশৃঙ্খলাজনিত সমস্যা বলে কেন্দ্রও এর দায়ভার এড়াতে পারে না।  গো-রক্ষকদের হিংসা বন্ধে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে সেই সম্পর্কিত রিপোর্ট একসপ্তাহের মধ্যে জমা দিতে হবে কোর্টে। প্রতিটি জেলায় ডিএসপি পদমর্যাদার এক পুলিশ আধিকারিককে নোডাল অফিসার হিসেবে নিয়োগ করতে হবে। দেশের প্রতিটি রাজ্যের জেলায় জেলায় রাখতে হবে এই ধরনের অফিসারকে। এর সঙ্গে প্রতিটি রাজ্যের মুখ্য সচিব যাতে দেশের প্রতিটি কোণেই তা রোখা যায়  পাশাপাশি, প্রতিটি রাজ্যের মুখ্যসচিবদের এই বিষয়ে একটি রিপোর্ট জমা দিতে হবে কোর্টের কাছে। 
 

Developed by DXDasia