যোগ-ব্যায়ামে বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে ইন্দোনেশিয়া যাচ্ছেন শান্তিপুরের সুপর্ণা

তিনি জাতীয় স্তরে যোগা চ্যাম্পিয়নশিপে তৃতীয় হয়েছেন

মহারাষ্ট্রে অনুষ্ঠিত সর্বভারতীয় যোগ-ব্যায়াম প্রতিযোগিতায় তৃতীয় হয়ে পশ্চিমবঙ্গের মুখ উজ্জ্বল করেছেন শান্তিপুরের সুপর্ণা সমাদ্দার। এবার দেশের হয়ে খেলতে ইন্দোনেশিয়া যাচ্ছেন তিনি।

বিদর্ভ যোগা অ্যাসোসিয়েশনের পরিচালনায় নাগপুরে ২০১৯ সালের দ্বিতীয় রিদমিক যোগা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় গত ১৮ ও ১৯ আগস্ট। সেখানে ১৫-২০ বছর বয়সের মহিলা বিভাগে প্রথম ও দ্বিতীয় হয়েছেন মহারাষ্ট্র ও হরিয়ানা রাজ্যের প্রতিযোগীরা। তৃতীয় হয়েছেন আমাদের রাজ্যের সুপর্ণা। এই টুর্নামেন্টের ৫টি বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীরা আগামী জানুয়ারি মাসে ইন্দোনেশিয়া যাবেন বিশ্ব যোগা চ্যাম্পিয়নশিপে অংশ নিতে। 

সুপর্ণার বাবা অখিল সমাদ্দার রাজমিস্ত্রির কাজ করেন। মা দীপালি গৃহবধু। দুই ভাই ও এক বোন সুপর্ণাকে নিয়ে অনটনের সংসার। এরই মধ্যে লড়াই করে যোগ-ব্যায়াম তো বটেই, লং জাম্প ও অ্যাথলেটিক্সেও দক্ষতা অর্জন করেছেন সুপর্ণা। জেলা, রাজ্য ও সর্বভারতীয় নানা প্রতিযোগিতায় তিনি যোগ দিয়েছেন। 
 

Developed by DXDasia