সুকন্যা প্রকল্প এবার তিন কমিশনারেটে

তাইকান্ডো, কিকবক্সিং, জুডো, আইকিডো শেখানো হয় এই প্রকল্পে

ইতিমধ্যেই কলকাতায় অভূতপূর্ব সাফল্য পেয়েছে এটি। এবার তিন কমিশনারেট – বিধাননগর, ব্যারাকপুর ও হাওড়াতেও শুরু হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ‘সুকন্যা’। 

সুকন্যা প্রকল্পের সাহায্যে মেয়েদের আত্মসুরক্ষার প্রশিক্ষণ দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতা পুলিশ শুরু করে এই উদ্যোগ। তাইকান্ডো, কিকবক্সিং, জুডো, আইকিডো শেখানো হয় এই প্রকল্পে। সুকন্যা প্রকল্পে প্রশিক্ষিত বাংলার মেয়েরা পাঁচটি সোনা, দুটি রুপো, দুটি ব্রোঞ্জ পদক জিতেছে রাশিয়ায়, ২০১৬ কিকবক্সিং বিশ্বকাপে।

প্রাথমিক পর্যায়ে, ২৫টি স্কুলের মেয়েদের এই প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষ হলে শংসাপত্র পাবে তারা।

Developed by DXDasia