
কুকুরটির নাম লুনা
মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া সাউদার্ন ইউনিভার্সিটি। পলিটিক্যাল সায়েন্সের ক্লাসে একজন ব্যতিক্রমী ‘ছাত্রী’কে দেখা যায়। আর তা হল একটি কুকুর। প্রতিদিন দেখা যায়, শিক্ষক ক্লাসে ঢোকার সঙ্গে সঙ্গে কুকুরটিও ঢুকে পড়ে।
এরপর ক্লাসের একদম সামনে সে শিক্ষার্থীদের দিকে মুখ করে বসে থাকে সে। পুরো ক্লাসে সে একই ভঙ্গিমায় বসে থাকে। কুকুরটির নাম লুনা। জানা গেছে, একটি ঘুর্ণিঝড়ে লুনা তার মনিবের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। পরে ওই বিশ্ববিদ্যালয়ের জেসিকা নামের এক ছাত্রী তাকে কুড়িয়ে পায়। এরপর থেকে সে জেসিকার সাথে বিশ্ববিদ্যালয়ে আসে।
কিন্তু প্রতিদিন সে পলিটিক্যাল সায়েন্স ক্লাসে কেন ঢোকে সেই রহস্যের কিনারা হয়নি। মনোযোগী এই ‘ছাত্রীর’ ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হলে তা ভাইরাল হয়ে যায়।
