নৌকোয় ডেইলি প্যাসেঞ্জার পথের কুকুর

রোজ আজিমগঞ্জ থেকে জিয়াগঞ্জে নৌকোয় পারাপার করে এই কুকুর। কিন্তু কেন?

খেয়া পারাপারের নিত্যযাত্রী। নৌকো চেপে রোজ মুর্শিদাবাদের আজিমগঞ্জ থেকে জিয়াগঞ্জে চ’লে আসে। মানুষ নয় পথের কুকুর। তাই পারানির কড়ি দু-টাকা তাকে দিতে হয়না। কিন্তু কেন তার এই নিত্য পারাপার? জিয়াগঞ্জে এসে কী-ই বা করে সে? তার সহযাত্রীরা বলেন, ‘উদাস’ এই কুকুরটি এপারে এসে প্রথমে প্রকৃতির ডাকে সাড়া দেয়। রোজকার যাতায়াতে অনেক বন্ধুবান্ধবও জুটিয়ে ফেলেছে জিয়াগঞ্জে। দিনভর তাদের সঙ্গে খুনসুটি, ঘুরে বেড়ান, খাওয়া-দাওয়া। বিকেল হলেই ফিরে যাওয়া। ভরসা সেই নৌকো। তবে নৌকোর ভিড়-হুড়োহুড়ি-ঠেলাঠেলিতে সে নেই। তার কেবল আসাটুকু আছে, আছে ভেসে থাকা আর ফিরে যাওয়া। 

Developed by DXDasia