লো ভোল্টেজ সমস্যা মেটাতে পদক্ষেপ রাজ্যের

যথেষ্ট ট্রান্সফরমারের অভাবই এই লো ভোল্টেজের কারণ

লো ভোল্টেজ ম্যাপ তৈরি করল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আরও ভালো বিদ্যুৎ পরিষেবা দিতেই এই উদ্যোগ সরকারের। ইতিমধ্যেই রাজ্যে ১০০ শতাংশ বিদ্যুতিকরণের কাজ প্রায় শেষ পর্যায়ে। তবে লো ভোল্টেজ সমস্যার জন্য প্রত্যন্ত অঞ্চলে ঠিকমতো পরিষেবা পৌঁছোয় না। পাওয়ার প্ল্যান্ট থেকে তারের মাধ্যমে এই বিদ্যুৎ পৌঁছে দেওয়ার পদ্ধতিতে পর্যাপ্ত পরিমাণে ট্রান্সফরমারের অভাবই এই লো ভোল্টেজের কারণ।

লো ভোল্টেজ ম্যাপে যে বিষয়গুলি উঠে এসেছে, তার মধ্যে প্রধান হল ১৭৫টি নতুন সাবস্টেশন তৈরি করা। এছাড়াও, পুরনো সাবস্টেশনগুলির ডিস্ট্রিবিউশনের পাওয়ার বাড়ানো এবং নতুর ফিডার ষ্টেশন তৈরি করার ওপরেও গুরুত্ব দেওয়া হয়েছে। ৩২০০০ কিলোমিটার অঞ্চলে সরু তার বদলে মোটা হাই টেনশন তার লাগানো, ৩০০০০ ট্রান্সফরমার বসানো, গৃহস্থালি ও শিল্পের পাওয়ার সাপ্লাইয়ের লাইন আলাদা করা – এসবও নজরে রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

Developed by DXDasia