বাঙালির ফুটবল-ঐতিহ্যে নতুন পালক

রাজ্যের প্লেয়ার ও কোচেরা নেদারল্যান্ড যাবেন প্রশিক্ষণ নিতে

বাঙালির ফুটবল-আবেগ ও ঐতিহ্যের কথা কে না জানে! এবার পশ্চিমবঙ্গের ফুটবলারদের আরও প্রশিক্ষিত করার উদ্যোগ নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেদারল্যান্ড সফরকালে ২০ জুন রয়্যাল ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন(কেএনভিবি)-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হবে সরকারের। ফুটবলে নেদারল্যান্ড ও পশ্চিমবঙ্গের পারস্পরিক আদানপ্রদানই এই চুক্তির উদ্দেশ্য।

চুক্তি অনুযায়ী, নেদারল্যান্ডের প্লেয়ার, কোচ এবং ফুটবলের কিংবদন্তীরা পশ্চিমবঙ্গে এসে এখানকার খেলোয়াড়দের আধুনিক টেকনিক ও স্কিল সংক্রান্ত প্রশিক্ষণ দেবেন। এখানকার প্লেয়ার ও কোচেরাও নেদারল্যান্ডে যাবেন ট্রেনিং নিতে।

সূত্রের খবর, নেদারল্যান্ডের ক্রীড়ামন্ত্রীর সঙ্গেও দেখা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Developed by DXDasia