
যে কোনো বিপর্যয় মোকাবিকায় তৈরি এই গির্জা
প্যারিসের বিখ্যাত নোতর দাম গির্জায় বিধ্বংসী আগুন লাগার পর সারা পৃথিবীর অন্য চার্চগুলোতে যথাযথ আগুন নেভানোর ব্যবস্থা আছে কিনা, তাই নিয়ে স্বাভাবিকভাবেই আলোচনা শুরু হয়েছে। এরকম পরিস্থিতিতে কলকাতার সেন্ট পলস ক্যাথিড্রালের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুনের মোকাবিলায় তারা তৈরি রয়েছেন অনেক আগে থেকেই।
বর্তমানে এই গির্জা কলকাতার সবথেকে বড়ো ক্যাথিড্রাল। এখনও পর্যন্ত কোনো বড়ো ধরণের অগ্নিকান্ড সেন্ট পলস চার্চে ঘটেনি। আগুন লাগলে তার প্রতিরোধে দরকারি ব্যবস্থা মজুত রয়েছে। ১৫টি আগুন নেভানোর যন্ত্র রাখা আছে এখানে। পুরোনো যন্ত্রগুলো অকেজো হয়ে গেলে নতুন যন্ত্র আনানো হয়। ক্যাথিড্রালে নিয়মিত ফায়ার অডিট হয়ে থাকে প্রত্যেক বছর। আগুন ছাড়াও অন্য যে কোনো বিপর্যয়ের মোকাবিলায় এই গির্জা তৈরি আছে বলেই ক্যাথিড্রাল কর্তৃপক্ষ মনে করে।
