দূষণ রুখতে সৌর উনুনে ভোগ রান্না শুরু হল তারাপীঠে

হাজার হাজার ভক্তের জন্য ভোগ রান্না হচ্ছে মাটির নিচে

এতদিন কাঠের উনুনে ভোগ রান্না হত তারাপীঠে। এতে পরিবেশের যথেষ্ট ক্ষতি হত। এবার মুশকিল আসান করে সেই মন্দিরে চালু হল সৌরচুল্লি। যার ফলে, একসঙ্গে অনেক বেশি পরিমাণে ভোগ এবার থেকে রাঁধা সম্ভব হল। 

বছরখানেক আগে তারাপীঠ-রামপুরহাট উন্নয়ন পর্ষদ এখানে সৌরচুল্লি লাগানোর সিদ্ধান্ত নিয়েছিল। এই জানুয়ারিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘সোলার স্টিম কুকিং সিস্টেম’-এর উদ্বোধন করেন। তারাপীঠ-রামপুরহাট উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় এই নতুন উনুনের আনুষ্ঠানিক সূচনা করেন বুধবার। 

কৌশিকী অমাবস্যার আগে নতুন চুল্লির কাজ শুরু হওয়ায় ভক্তরা উপকৃত হয়েছেন। মাটির নিচে ভোগ রাঁধার ব্যবস্থা হয়েছে হাজার হাজার পুণ্যার্থীদের জন্য । মাটির নিচে রাস্তাও বানানো হয়েছে, দেবীকে ওই পথে দর্শন করা যায়। 
 

Developed by DXDasia