পরিবেশ রক্ষায় অভিনব সোলার ডোম তৈরি করছে ইকোপার্ক

অপ্রচলিত শক্তির প্রসারে নিউ টাউন হিডকোর উদ্যোগ

অপ্রচলিত শক্তির ব্যবহারে অনন্য নজির সৃষ্টি করল হিডকো। পরিবেশ রক্ষায় বিকল্প শক্তির প্রয়োজনীয়তা কী, কীভাবে তা ব্যবহারের উপযোগী করে তোলা যায়, তা সহজ করে মানুষকে বোঝাতে নিউ টাউনে একটি সোলার ডোম বা সৌর গম্বুজ তৈরি করছে তারা।

বহুদিন আগে থেকেই হিডকো কর্তৃপক্ষ নিউ টাউনকে সবুজ এবং পরিবেশ-বান্ধব হিসেবে তুলে ধরার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সৌর গম্বুজের নির্মাণ তারই অঙ্গ। জানা গেছে, ইকোপার্কে বাংলার গ্রামের ঠিক পাশেই থাকবে নতুন সৌর গম্বুজ। ইতিমধ্যেই সেখানে ৪৬ মিটার ব্যাস এবং ৫৫ মিটার উচ্চতার একটি লোহার কাঠামো বানানো হয়ে গেছে। গম্বুজের বাইরেটা সোলার প্যানেল দিয়ে মোড়া থাকবে। সেই প্যানেল থেকেই গম্বুজের ভেতরে আলো, পাখা-সহ অন্যান্য সব বৈদ্যুতিন যন্ত্রপাতি চালানো হবে। স্কুল, কলেজের পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষকে অপ্রচলিত শক্তির পাঠ দেওয়া হবে সোলার ডোমে। গম্বুজের ভেতর থেকে উঁচু গ্যালারিতে দাঁড়িয়ে গোটা ইকোপার্কের নান্দনিক সৌন্দর্য দেখতে পারবেন দর্শকরা। 

Developed by DXDasia