জাতীয় পুরস্কার ২০১৯ : শ্রেষ্ঠ বাংলা ছবি ‘এক যে ছিল রাজা’, সংলাপে সেরা ‘তারিখ’

ঘোষিত হল ৬৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯

ঘোষিত হল ৬৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯। এবছর সেরা সংলাপ হিসাবে জাতীয় পুরস্কার পাচ্ছে চূর্ণি গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘তারিখ’। অন্যদিকে শ্রেষ্ঠ বাংলা ছবির পুরস্কার পাচ্ছে সৃজিত মুখার্জি পরিচালিত এবং ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত ‘এক যে ছিল রাজা’। ‘ফেলুদা ৫০’ তথ্যচিত্রের জন্য নন ফিচার সেকশনে সেরা নবাগত পরিচালক হয়েছেন সাগ্নিক চট্টোপাধ্যায়। তবে অন্যান্য বছরের তুলনায় ২০১৯-এ বাংলা ছবির তালিকাটি বেশ ছোটো। 

‘এক যে ছিল রাজা’ ২০১৮ সালে দুর্গাপুজোয় মুক্তি পেয়েছিল। সেই পুজোয় অন্যতম সুপারহিট বাংলা ছবি ছিল এটিই। প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন যিশু সেনগুপ্ত, জয়া এহসানের মতো অভিনেতা। অন্যদিকে চূর্ণি গঙ্গোপাধ্যায়ের দ্বিতীয় ছবি ‘তারিখ’ মুক্তি পেয়েছিল এইবছর এপ্রিল মাসে। বক্সঅফিসে লাভ না থাকলেও দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল সর্বত্র। 

প্রসঙ্গত, এর আগে সৃজিত মুখোপাধ্যায়ের ‘চতুষ্কোণ’ এবং ‘জাতিস্মর’ জাতীয় পুরস্কারের অনেকগুলি ভারতীয় বিভাগে সম্মানিত হয়েছিলেন। এদিকে চূর্ণি গঙ্গোপাধ্যায় তাঁর প্রথম ছবি ‘নির্বাসিত’-র জন্য পেয়েছিলেন শ্রেষ্ঠ বাংলা ছবির পুরস্কার। ইতিমধ্যেই উচ্ছ্বসিত বাংলা চলচ্চিত্রের অন্যান্য শিল্পীরাও।

অন্যান্য বিভাগে শ্রেষ্ঠ যাঁরা-

সেরা সামাজিক বিষয়নির্ভর ছবি- প্যাডম্যান | সেরা পরিচালক- আদিত্য ধর (উরি) | সেরা যুগ্ম অভিনেতা- আয়ুষ্মান খুরানা (আন্ধাধুন), ভিকি কৌশল (উরি) | সেরা অভিনেত্রী- কীর্তি সুরেশ (মহান্তি) | সেরা বিনোদন নির্ভর ছবি- বধাই হো | সেরা চিত্রনাট্য- আন্ধাধুন | সেরা গায়ক- অরিজিৎ সিং (পদ্মাবত) | সেরা সংগীত পরিচালক- সঞ্জয় লীলা বনশালি (পদ্মাবত) | সেরা হিন্দি ছবি- আন্ধাধুন | সর্বাধিক চলচ্চিত্র বান্ধব রাজ্য- উত্তরাখণ্ড 

Developed by DXDasia