ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের ৬ টি অমোঘ উক্তি

শিক্ষকতা, বই, ঈশ্বর, পাপ-পুণ্য নিয়ে দার্শনিক রাধাকৃষ্ণনের চিন্তা

১) সত্যিকারের শিক্ষক তাঁরাই, যাঁরা আমাদের ভাবতে সাহায্য করেন

২) ৫ সেপ্টেম্বর, আমার জন্মদিন পালন না করে শিক্ষক দিবস উদযাপন করলেই আমি বেশি খুশি হব।

৩) পাপে নিমগ্ন যে জন, তাঁরও একটা ভবিষ্যৎ আছে। মহানতম ব্যক্তিরও একটা অতীত আছে। কেউ-ই ভালো-খারাপের অতীত নয়।

৪) ঈশ্বর আমাদের প্রত্যেকের ভিতর দিয়েই অনুভব করেন, দুঃখ ভোগ করেন। তাঁর গুণসমূহ, জ্ঞান, সৌন্দর্য এবং ভালোবাসা আমাদের প্রত্যেকের ভিতর দিয়েই প্রকাশিত হয়।

৫) বই হল এমন এক মাধ্যম যার সাহায্যে আমরা বিভিন্ন সংস্কৃতির মধ্যে সেতু নির্মাণ করতে পারি।

৬) আমরা যে মানবজীবন পেয়েছি তা হল আদর্শ মানবজীবন গড়ে তোলার উপকরণ।

Developed by DXDasia