সিন্ধু নদের উপর জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করবে ভারত

টানা নয় বছর ধরে বিশ্বব্যাঙ্কের মধ্যস্থতায় শেষমেষ অনুমতি পেল ভারত

সিন্ধু নদের উপর জলবিদ্যুৎ কেন্দ্র তৈরিতে ভারতকে অনুমতি দিল বিশ্বব্যাঙ্ক। টানা নয় বছর ধরে বিশ্বব্যাঙ্কের মধ্যস্থতায় শেষমেষ অনুমতি পেল ভারত। জলবিদ্যুৎ কেন্দ্র দুটি তৈরি করা হবে ঝিলাম ও চন্দ্রভাগা নদীর ওপর।

১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু জল চুক্তি হয়। ভারতে সিন্ধু নদের বিস্তৃতি খুব কম। ফলে সিন্ধু জল চুক্তি অনুযায়ী নদের জলের উপর পাকিস্তানে অধিকার বেশি। এই কারণে পাকিস্তান নদের উপর জলবিদ্যুৎ তৈরি করতে বাধা দিচ্ছিল। অবশেষে বিশ্বব্যাঙ্ক, ভারতকে সমর্থন করে এবং বাঁধ তৈরি করে অনুমতি দেয়।

সিন্ধু জল চুক্তি অনুযায়ী কিষেণগঙ্গা ও রাতলেতে জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করবে ভারতে। কিষেণগঙ্গার উৎপাদন ক্ষমতা হবে ৩৩০ মেগাওয়াট এবং রাতলেতে-র উৎপাদন ক্ষমতা হবে ৮৫০ মেগাওয়াট। বিশ্ব ব্যাঙ্ক তরফে জানানো হয়েছে, দুই দেশের সহযোগিতার মনোভাবেই এই সফল আলোচনা হয়েছে। এই বিষয়ে আগামী সেপ্টেম্বর মাসে ওয়াশিংটনে পুনরায় আলোচনায় বসবে ভারত ও পাকিস্তান।

Developed by DXDasia