
কালীপুজোর সকালে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরে
শেক্সপিয়র সরণির বহুতলের ১৬ এবং ১৭ তলায় আগুন লাগে বৃহস্পতিবার সকালে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতিমধ্যেই পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন। দীপাবলি উপলক্ষে ছুটি থাকায় বহুতলে তেমন মানুষজন না থাকায় প্রাণহানি এড়ানো গিয়েছে। তবে অন্যান্য তলেও আগুন ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন দমকলকর্মীরা। ভবনটির জানলার কাচ ভেঙে আগুন নেভানোর চেষ্টা করছেন তাঁরা। লাগোয়া জীবনদ্বীপ বিল্ডিং থেকে চলছে অগ্নিনির্বাপনের কাজ।
শেক্সপিয়র সরণির জীবনসুধা বিল্ডিংয়ের আশে পাশে কোনও বাড়ি নেই এবং ঘটনাচক্রে আজ ছুটি থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল কলকাতা। তবে কীভাবে আগুন লাগল বহুতলে, সেবিষয়ে এখনও কিছু জানতে পারেনি দমকল আধিকারিকরা।
