
“আমরা সবাই গর্তে আছি, কিন্তু আমাদের মধ্যে কেউ কেউ তারার দিকে তাকায়”
১। “একজন সত্যিকারের বন্ধু তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।”
২। “জীবনের নিগূঢ় সত্যটি হচ্ছে, কখনো এমন কোনো আবেগকে প্রশ্রয় না দেওয়া যা অশোভন।”
৩। “বৃদ্ধেরা সবকিছুই বিশ্বাস করে, মধ্যবয়সি লোক সবকিছুতে সন্দেহ প্রকাশ করে, আর কমবয়সি লোকেরা সবই জানে।”
৪। “নিরাশাবাদী মানুষের কাছ থেকে ধার করাই সবচেয়ে উত্তম কারণ তারা টাকা ফিরে পাওয়ার আশা করে না।”
৫। “আমরা সবাই গর্তে আছি, কিন্তু আমাদের মধ্যে কেউ কেউ তারার দিকে তাকায়।”
৬। “আমি আর সবকিছুর প্রতিরোধ করতে পারি, লোভ ছাড়া।”
৭। “সত্য খুব কম সময়ই শুদ্ধ হয় এবং কখনওই সরল হয় না।”
