শিশুদের পরিচর্যায় আলাদা ঘর রাখতে হবে শপিং মলে

বিল্ডিং আইনে সংশোধন করতে রাজ্য সরকারকে চিঠি পাঠাল পুরসভা

মহানগরের শপিং মল এবং বাণিজ্যিক ভবনগুলিতে শিশুদের পরিচর্যার জন্য আলাদা ঘর রাখা বাধ্যতামূলক করছে কলকাতা পুরসভা। মেয়র পরিষদের বৈঠকে গৃহীত হওয়া এই সিদ্ধান্ত যাতে কলকাতা পুরসভার বিল্ডিং আইনে সংশোধন করে যুক্ত করা হয়, সেই মর্মে রাজ্য সরকারের পুর ও নগরোন্নয়ন দপ্তরের কাছে চিঠি পাঠালেন বিশেষ পুর কমিশনার তাপস চৌধুরী।

গত ২৩ ফেব্রুয়ারি কলকাতা পুরসভায় মেয়র পরিষদের বৈঠকে এবং পরবর্তীকালে অধিবেশনে সিদ্ধান্ত হয়েছিল, যে শপিং মলগুলিতে কোলের শিশুদের পরিচর্যার জন্য আলাদা ঘর রয়েছে, সেগুলোকে অনুমোদন দেওয়া হবে। আর যে শপিং মল আর বাণিজ্যিক ভবনে ‘মাদার কেয়ার’ ঘর নেই, তাদের ওই ঘর তৈরি করতে বলা হবে। নতুন শপিং মল ও বাণিজ্যিক ভবনের নকশায় রাখতে হবে সেই ঘর। এই আলাদা ঘরের জন্য জায়গার পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৬ ফুট বাই ৮ ফুট। 

Developed by DXDasia