স্বনির্ভরতার নতুন দিশা দেখাচ্ছে গাছের চারা গ্রাফটিং

পরীক্ষাগার ছাড়াই গ্রাম্য পরিবেশে গ্রাফটিং চলছে

গ্রামের নার্সারিতেই গ্রাফটিং পদ্ধতিতে তৈরি হচ্ছে লাল পেয়ারা, বীজহীন লেবু কিংবা ল্যাংড়া, আম্রপালি আমের মতো গাছের চারা। সেই চারা কিনে নিয়ে যাচ্ছেন আশেপাশের জেলার চাষিরা। এবারের বর্ষাতেই সেসব চারাগাছ রোপণ করা হবে। এভাবেই গ্রামীন অর্থনীতিতে গড়ে উঠছে বিকল্প কর্মসংস্থান। 

উত্তর ২৪ পরগনার হাবড়া এক নম্বর ব্লকের পৃথিবা গ্রাম পঞ্চায়েতের বদর অঞ্চলে বেশ কয়েকটি নার্সারিতে কোনো পরীক্ষাগার ছাড়াই গ্রাম্য পদ্ধতি কাজে লাগিয়ে চলছে নানা রকম ফল গাছের চারার গ্রাফটিং। মোটামুটি এক মাসের মধ্যেই নতুন চারা পাওয়া যাবে। উত্তর ২৪ পরগনার প্রত্যেক ব্লকের চাষিরাই এই চারা সংগ্রহ করছেন। দক্ষিণ ২৪ পরগনার জয়নগর, বারুইপুর অঞ্চলের চাষিদের মধ্যেও এখানে তৈরি চারাগাছের চাহিদা রয়েছে। 

Developed by DXDasia