৩৬ হাজার স্বনির্ভর গোষ্ঠী গঠনের লক্ষ্য রাজ্যসরকারের

ঋণের জন্য বেসরকারি ব্যাঙ্কগুলোর সঙ্গেও আলোচনা হয়েছে

‘আনন্দধারা’ প্রকল্পে চলতি অর্থবর্ষে ৩৬ হাজার স্বনির্ভর গোষ্ঠী গঠনের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর।

বর্তমানে এই প্রকল্পের আওতায় রয়েছে দুহাজারেরও বেশি স্বনির্ভর গোষ্ঠী। প্রত্যেক গোষ্ঠীকে ১-১৫ লক্ষ টাকা ব্যাঙ্ক ঋণ দেওয়া হয়। নির্ধারিত সময়ে ঋণ পরিশোধ করলে বাড়তি বোনাস পাওয়া যায়।

পঞ্চায়েত দপ্তর সূত্রে খবর, ঋণের জন্য রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের পাশাপাশি বেসরকারি ব্যাঙ্কগুলোর সঙ্গেও আলোচনা হয়েছে।  

Developed by DXDasia