দ্বিতীয় বাঙালি হিসাবে ক্যাটালিনা চ্যানেল জয় কালনার সায়নীর

৩২ কিলোমিটারের জলপথ পেরোতে সময় লাগে প্রায় তেরো ঘণ্টা

বাংলার এক সাঁতারু মেয়ের আবার আন্তর্জাতিক জয়। বুলা চৌধুরীর পর দ্বিতীয় বাঙালি হিসাবে আমেরিকার ক্যাটালিনা চ্যানেল জয় করলেন পূর্ব বর্ধমান জেলার কালনার মেয়ে সায়নী দাস। প্রায় পৌনে তেরো ঘণ্টা লড়াই জিতে ভারতীয় সময়ে শনিবার লক্ষ্যে পৌঁছলেন। কলকাতা থেকে রওনা দিয়েছিলেন ২৬ মে। ক্যাটালিনা আইল্যান্ড থেকে জলে নামেন শনিবার ভারতীয় সময় বেলা বারোটা নাগাদ। ৩২ কিলোমিটারের জলপথ পেরিয়ে দক্ষিণ ক্যালিফোর্নিয়া পৌঁছাতে সময় লাগে প্রায় তেরো ঘণ্টা।

সায়নীর পরিবার ছাড়াও উচ্ছ্বসিত কালনাবাসী, এমনকি গোটা দেশ। ওজন কমানোর জন্য স্পেশাল ট্রেনিং নিয়েছিলেন সায়নী। এর আগে ইংল্যান্ডের ইংলিশ চ্যানেল আর অস্ট্রেলিয়ার রটনেস্ট চ্যানেল পেরিয়ে কালনার মুখ উজ্জ্বল করেছিলেন তিনি। যে স্বপ্ন তিনি দেখেছিলেন, তা এরকমভাবে বারবার পূরণ হোক। দেশ সায়নীদের দিকে তাকিয়ে। আর তাঁদের মতো মানুষদের পাশে সবরকমভাবে দাঁড়ানো দেশবাসীর কর্তব্য। আগামী ১২ জুন কালনায় নিজের বাড়ি ফিরবেন সায়নী।

Developed by DXDasia