আসছে ‘লজ্জা’ উপন্যাসের পরবর্তী অংশ ‘লজ্জাহীন’

‘লজ্জাহীন’ অনুবাদ হবে হিন্দি ভাষায়। অনুবাদক অরুণাভ সিনহা

“যদি মানুষ হয়ে না পারি, পাখি হয়েও ফিরব একদিন, আমার জন্যে অপেক্ষা করো মধুপুর নেত্রকোনা।”- তসলিমা নাসরিন।  

তসলিমা নাসরিনের বহু চর্চিত এবং একসময়ের নিষিদ্ধ উপন্যাস ‘লজ্জা’র (১৯৯৩) পরবর্তী অংশ প্রকাশিত হবে ২০২০ সালে। লজ্জা’র এই পরবর্তী অংশ লেখা হয়েছে লেখিকার কলকাতা বসবাসের সময়ে। তার পরেই তাঁকে চিরতরে কলকাতা ছাড়তে হয়। লজ্জা উপন্যাসের বিষয় ছিল বাবরি মসজিদ ধ্বংসের পর বাংলাদেশে সংখ্যালঘুদের উপর মৌলবাদীদের নির্যাতন। লজ্জার পাঠকরা ভাবতে পারেন যে এ ধরনের ধর্মীয় অসহিষ্ণুতা কেবল বাংলাদেশেই ঘটে। লজ্জাহীন উপন্যাসে তাঁরা দেখবেন সাম্প্রদায়িক উত্তেজনা এবং হিংসা ভারতেও রয়েছে উপমহাদেশের অন্য যে কোনও জায়গার মতই।

‘লজ্জাহীন’ অনুবাদ হবে হিন্দি ভাষায়। অনুবাদক অরুণাভ সিনহা। ২০২০ সালের জানুয়ারি মাসে হার্পার কলিন্স ইন্ডিয়া থেকে বইটি প্রকাশিত হবে। উল্লেখ্য, অরুণাভ সিন্‌হা এই প্রথম তসলিমা নাসরিনের কোনও পুরো বই অনুবাদ করছেন।

ছবি- সংগৃহীত

Developed by DXDasia