দিঘায় এবার চালু হবে অভিনব সি প্লেন

পুরীর আদলে দিঘায় থাকবে জগন্নাথ দেবের মন্দির

দিঘার সমুদ্রে নামবে ওয়াটার প্লেন। পুরীর আদলে নতুন জগন্নাথ মন্দির গড়ে তোলা হবে দিঘার জগন্নাথ ঘাটে। থাকবে পরিবেশবান্ধব ই-বাস, চার্জিং পয়েন্ট। পর্যটকরা দিঘায় উপহার পাবেন আন্তর্জাতিক মানের ভ্রমণ প্যাকেজ।

মঙ্গলবার দিঘার কনভেনশন সেন্টারের উদ্বোধন করে এরকমই একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, পর্যটকদের আকর্ষণ করতে দিঘার সৈকতকে চেন্নাইয়ের মেরিনা বিচের আদলে গড়ে তোলা হবে। বিশ্বমানের দু’টি পার্কিং প্লাজাও থাকবে সেখানে।

দু’একর জায়গা নিয়ে আগামী দু’বছরের মধ্যেই দিঘায় গড়ে উঠবে জগন্নাথ মন্দির। সেটি পুরীর জগন্নাথ মন্দিরের সমান উচ্চতার হবে। পিছাবনিতে স্বাধীনতা আন্দোলনে শহিদের উৎসর্গ করে একটি স্মারক ও একটি মিউজিয়াম নির্মাণ করা হবে। দিঘার এই সমস্ত উন্নয়নমূলক কাজ হবে পরিবেশকে বাঁচিয়েই, বলেছেন মুখ্যমন্ত্রী। 

Developed by DXDasia