গৌরী লঙ্কেশের হত্যার তদন্তে স্কটল্যান্ড ইয়ার্ড

কর্নাটক পুলিশের অনুরোধে বেঙ্গালুরুর উদ্দেশে রওনা হয়েছেন স্কটল্যান্ড ইয়ার্ডের দুই আধিকারিক

এর মধ্যে কেটে গেছে দশ দিন। এখনও কোনও অগ্রগতিই হয়নি গৌরী লঙ্কেশের হত্যার তদন্তের। অবশেষে স্কটল্যান্ড ইয়ার্ডের শরণাপন্ন হল কর্নাটক পুলিশ। কর্নাটক পুলিশের অনুরোধে বেঙ্গালুরুর উদ্দেশে রওনা হয়েছেন স্কটল্যান্ড ইয়ার্ডের দুই আধিকারিক। এই দুই আধিকারিক টেকনিক্যাল তদন্তে দক্ষ। তাঁরা মূলত প্রযুক্তির সাহায্যে রহস্যের সমাধান করার চেষ্টা করে থাকেন। পুলিশের আশা, তাঁদের সাহায্যে খুনির নাগাল পাওয়া যাবে।  
 

Developed by DXDasia