
বাংলার অষ্টম গ্র্যান্ড মাস্টার হওয়ার পথে সায়ন্তন
গত এক বছর ধরেই গ্র্যান্ড মাস্টার হওয়ার লড়াইয়ে সামিল হয়েছিলেন তিনি। আর সেই সাফল্য এবার প্রায় হাতের মুঠোয়। চেক প্রজাতন্ত্রের আন্তর্জাতিক টুর্নামেন্টে নয় রাউণ্ডের শেষে সাড়ে ছয় পয়েন্ট অর্জন করলেন উত্তর কলকাতার সায়ন্তন দাস। চার গ্র্যান্ড মাস্টারের বিরুদ্ধে আড়াই পয়েন্ট পেয়ে গ্র্যান্ড মাস্টারের নর্ম পেয়ে গিয়েছেন তিনি। এবার প্রয়োজন ২৫০০ এলো রেটিং-এর, যার থেকে মাত্র ২৫ পয়েন্ট দূরে সায়ন্তন।
আলেখিন চেস ক্লাবের ছাত্র সায়ন্তন। তাঁর দাবা শিক্ষক আন্তর্জাতিক মাস্টার রক্তিম বন্দ্যোপাধ্যায়। সায়ন্তন বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এমকম-এর ছাত্র।
