মাদ্রিদ চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার শিরোপা পেলেন শাশ্বত

‘শিরোনাম’ ছবিতে তাঁর কাজ আন্তর্জাতিক দর্শকদের মন কেড়েছে

বাংলা চলচ্চিত্রে ভিন্ন ভিন্ন ধরনের বৈচিত্র্যময় সব চরিত্রে অনবদ্য অভিনয় করে দর্শক এবং সমালোচকদের প্রশংসা ইতিমধ্যেই পেয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়। বলিউডেও তাঁর কাজ সারা দেশের নজর কেড়েছে। এবার তিনি আন্তর্জাতিক সিনেমাপ্রেমীদের মন জয় করে নিলেন মাদ্রিদ চলচ্চিত্র উৎসবে।

‘শিরোনাম’ ছবিতে অনন্য অভিনয়ের জন্য মাদ্রিদ চলচ্চিত্র উৎসবে বিদেশি চলচ্চিত্র বিভাগে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন শাশ্বত চট্টোপাধ্যায়। এই ছবিটি পরিচালনা করেছেন ইন্দ্রনীল ঘোষ, যিনি প্রবাদপ্রতিম চলচ্চিত্রকার ঋতুপর্ণ ঘোষের ভাইও বটে।

ডিজিটাল মিডিয়ার থেকে কীভাবে প্রতিনিয়ত ভুয়ো খবর ছড়িয়ে পড়ছে আমাদের সমাজে, এবং তা কীভাবে মানুষের জীবনে সংকট ডেকে আনছে, তা নিয়েই ‘শিরোনাম’ ছবিটি বানিয়েছেন ইন্দ্রনীল ঘোষ। ছবিতে অভিনয় করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, অঞ্জন দত্ত, শাশ্বত চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায় এবং আরও অনেকে। 
 

Developed by DXDasia