
দু’কোটি টাকার রান্নাঘরে শশীকলার খাবার তৈরি
তামিলনাড়ুর ক্ষমতাসীন দল এআইএডিএমকের প্রধান, ভিকে শশীকলার জন্য নাকি জেলের ভিতরে দু’কোটি টাকা খরচ করে রান্নাঘর তৈরি করা হয়েছে। এই খবরে হৈচৈ পড়ে গিয়েছে বিভিন্ন মহলে। হিসাববহির্ভূত সম্পদ অর্জনের দায়ে চার বছর কারাদণ্ডে দণ্ডিত শশীকলা। কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর কেন্দ্রীয় কারাগারে তাঁকে রাখা হয়েছে। দু’কোটি টাকার রান্না ঘরের খবর পুলিশেরই এক রিপোর্টে প্রকাশিত হয়েছে। তার পর একটি সর্বভারতীয় টিভি চ্যানেল তা নিয়ে খবরও করে। ডি রুপা নামে কারা অফিসার এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছেন বলে এনডিটিভির খবরে বলা হয়েছে। শশীকলাকে দুর্নীতির দায়ে সুপ্রিম কোর্ট চার বছর কারাদণ্ড দিয়েছে। সরকারভাবে অবশ্য এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে।
