
দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়ে বেঙ্গালুরু জেলে ছিলেন তিনি
আট মাস পরে প্যারলে মুক্তি পাচ্ছেন শশীকলা নটরাজন। হাসপাতালে চিকিৎসাধীন স্বামীর সঙ্গে দেখা করতে শশীকলাকে পাঁচদিনের জন্য মুক্তি দেওয়া হয়েছে। দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়ে বেঙ্গালুরু জেলে ছিলেন তিনি। শশীকলাকে বাড়ি নিয়ে যেতে সমর্থকদের সঙ্গে নিয়ে বেঙ্গালুরু কেন্দ্রীয় জেলে আসেন তাঁর ভাইপো টিটিভি দিনকরণ।
গত সপ্তাহেও প্যারোলের আবেদন করেছিলেন শশীকলা। তাঁর আবেদন নাকচ করে দেওয়া হয়। শুক্রবার শর্ত সাপেক্ষে তাঁকে জামিন দেওয়া হয়েছে। চেন্নাইতে পরিবারের বাইরের কারও সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন না তিনি। বাড়িতেই থাকতে হবে। কোনও রাজনৈতিক কাজে যুক্ত হতে পারবেন না। সংবাদ মাধ্যমের সামনে বিবৃতি দিতে পারবেন না তিনি।
