থাকছে আপৎকালীন পরিষেবারও খোঁজ

রাজ্য পরিবহণ দফতরের উদ্যোগে নয়া অ্যাপ। না এই অ্যাপে বাসের খবর নয়,  পুজোর খবর পাবেন এই অ্যাপে। শুধু রাজ্যের মানুষ নয়, বিদেশি পর্যটকদের কাছেও এই অ্যাপ কার্যকরী হবে বলে দাবি।

গুগল প্লে স্টোরে গিয়ে 'sharodotsav'লিখলেই মিলছে অ্যাপটি। প্রথমেই চারটি ভাগ। পূজা ইন ম্যাপ, নেয়ারবাই পূজাস, জোন ওয়াইজ পূজা, এমারজেন্সি কন্টাক্টস। জোন ওয়াইজ পূজার মধ্যে কলকাতার পুজো ছাড়াও পাওয়া যাবে হেরিটেজ পূজা, শিলিগুড়ি এবং আদার পূজা সেগমেন্ট। আর এমারজেন্সি কন্টাক্টসের মধ্যে থাকছে, ব্ল্যাড ব্যাঙ্ক, ফায়ার স্টেশন, হসপিটাল, মেট্রো রেল, পুলিশ স্টেশন এবং ওয়েস্টবেঙ্গল পুলিশের তথ্যও।

অ্যাপে পুজোর তথ্যের সঙ্গে পাওয়া যাচ্ছে রাজ্যের বিশেষ বিশেষ স্থানের তথ্যও। পর্যটকদের জন্য যা বিশেষভাবে কাজে লাগবে। থাকছে বনেদি বাড়ির পুজোর ইতিহাসও। কোন পথে গেলে কোন পছন্দের পুজো দেখা যাবে, তাও থাকছে এই অ্যাপে। পুজো মণ্ডপ লাগোয়া মেট্রো, রেল, বাসস্টপ কত দূরে তাও জানা যাবে এই অ্যাপের মাধ্যমে।

কোন পুজোর কবে উদ্বোধন তাও জানা যাবে এই অ্যাপের মাধ্যমে। বিসর্জন দেখার জন্য লঞ্চের টিকিটও মিলবে এই অ্যাপের মাধ্যমে। অ্যাপটি তৈরি করেছে একটি বেসরকারি সংস্থা।

Developed by DXDasia