এই সপ্তাহের শেষের দিকেই এই নতুন পার্টি গঠিত হতে পারে

নীতীশ কুমারের শিবির বদলের সিদ্ধান্তে অখুশি হয়ে নতুন দল গড়ার কথা ভাবছেন শরদ যাদব। নতুন পার্টি গঠন করে ইউপিএ-র সঙ্গে জোট বাঁধাই আপাতত লক্ষ্য তাঁর।

ইতিমধ্যেই তিনি সমমত সম্পন্ন দলগুলির সঙ্গে যোগাযোগ রাখছেন বলে সূত্রের খবর। যাদব ঘনিষ্ঠ বিজয় ভার্মা জানিয়েছেন, এই সপ্তাহের শেষের দিকেই এই নতুন পার্টি গঠিত হতে পারে।

রাতারাতি ভোল পালটে বিজেপি-কে নিয়ে নীতীশের সরকার গঠনের সমালোচনা গোড়া থেকেই করে আসছিলেন ইউনাইটেড জনতা দলের এই প্রবীণ নেতা। ‘ধর্মনিরপেক্ষতা’-কে সামনে রেখেই এবার নতুন দল গড়ে রাজনৈতিক মহলকে বার্তা দিতে চান শরদ।

Developed by DXDasia