সহায়তা করবে মুম্বাইয়ের একটি সংস্থা
বছর দুয়েক আগে বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারের আবাসিকরা স্যানিটারি বানানো শুরু করে নজির সৃষ্টি করেছিলেন। উচ্চ গুণমানের সেই ন্যাপকিনগুলির মূল্য বাজারের অন্যান্য প্যাডের থেকে কম। এবার, কন্যাশ্রী ক্লাবগুলিকে দিয়ে স্যানিটারি প্যাড তৈরি করানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন।
প্রত্যেক স্কুলের কন্যাশ্রী সুবিধাপ্রাপ্ত ছাত্রীদের নিয়ে গড়ে ওঠে কন্যাশ্রী ক্লাব। ইতিমধ্যেই নানা সামাজিক কাজে কন্যাশ্রী ক্লাবগুলি অংশগ্রহণ করেছে। তারা ন্যাপকিন তৈরি করলে সেগুলি যেমন নিজেদের স্কুলে ছাত্রীদের কাজে লাগবে, তেমনই অন্য স্কুলেও বণ্টন করা যাবে। প্রথম ধাপে পূর্ব বর্ধমান প্রশাসন মেমারির কিছু কন্যাশ্রী ক্লাবকে নির্বাচন করেছে। তাদেরকে প্রশিক্ষণ এবং দরকারি যন্ত্রপাতির ব্যবস্থা করে দেওয়া হবে।
ন্যাপকিন তৈরিতে কন্যাশ্রী ক্লাবগুলোকে সাহায্য করবে মুম্বাইয়ের একটি সংস্থা। এরাই বর্ধমান কেন্দ্রীয় শৌচাগারে স্যানিটারি প্যাড বানানোর প্রকল্পে আবাসিকদের সহায়তা করেছিল। সেই প্যাড বাজারে পাঠানো শুরু হয়েছে।
