
গৌরী লঙ্কেশ, কালবুর্গি, পানসারে এবং দাভোলকর – চারজনের হত্যা একই মডেলের পিস্তলে
৭.৬৫ মিলিমিটার পিস্তল। সাধারণত খুব কাছ থেকে অব্যর্থ নিশানা করতে গেলে ব্যবহৃত হয় এটি। আর, গৌরী লঙ্কেশ, এস এম কালবুর্গি, গোবিন্দ পানসারে এবং নরেন্দ্র দাভোলকর – এই চারজনের হত্যাতেই ব্যবহার করা হয়েছে এই মডেলের পিস্তল। এই অভাবনীয় মিল দেখে বিস্মিত পুলিশ। নেহাত কাকতালীয়, নাকি একই হত্যাকারী রয়েছে এই চারজনের খুনের পিছনে – এ-প্রশ্ন উঠে এসেছে স্বাভাবিকভাবেই। কিংবা, কোনও বিশেষ কন্ট্র্যাক্ট কিলার গ্যাং-এর কাজ কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।
