এক ছাদের নিচে বাংলার মুখ, শুরু হল সমবায় মেলা

আটপৌরে বাংলাকে এক ছাদের তলায় খুঁজে পেতে চলে আসুন সমবায় মেলায়

মনে পড়ছে দিদিমার তৈরি গয়না বড়ির কথা? ব্র্যান্ডেড জ্যাম জেলি আচার।

চুরি ক’রে নিয়েছে মায়ের হাতের রান্নার স্বাদ? জেট গতির কংক্রিটের জঙ্গলে হারিয়ে ফেলেছেন ছোটবেলার শীতলপাটি? নস্টালজিয়া জাগাতে কিংবা আটপৌরে বাংলাকে এক ছাদের তলায় খুঁজে পেতে চলেই আসতে পারেন এখানে।

নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে শুরু হল সমবায় মেলা। রাজ্য সমবায় দপ্তর আয়োজিত এই মেলায় থাকছে সমবায় সমিতি এবং স্বনির্ভর গোষ্ঠীর তৈরি নানান সামগ্রী। গয়না, বড়ি, জেলি, জ্যাম, আচার, চকোলেট, দার্জিলিং চা, সুগন্ধি চাল, বিশেষ ধরনের মধু থেকে শুরু করে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের তাঁত ও সিল্কের শাড়ী। শীতলপাটি, মাদুর ছাড়াও ঘর সাজাতে ডোকরা, টেরাকোটা আর ছৌ-মুখোশও মিলবে এখানে।

সমবায় সমিতির কাজের ওপর আলোচনার পাশাপাশি মেলাকে জমজমাট করতে থাকবে গান-বাজনার আসরও। বেলা ১২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকবে, মেলা চলবে ১৩ এপ্রিল পর্যন্ত।

Developed by DXDasia