সৈকত শিল্পী সুদর্শন পট্টানায়ক অসুস্থ

সৈকত নষ্ট হচ্ছে প্লাস্টিক বোতল ও সিন্থেটিক দ্রব্য

বিখ্যাত স্যান্ড আর্টিস্ট সুদর্শন পট্টানায়ক অসুস্থ। পুরীর সমুদ্র সৈকত আবর্জনামুক্ত করার উদ্দেশ্যে তিনি দীর্ঘদিন ধরে অনশন করছিলেন। বৃহস্পতিবার হঠাৎই তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ার জন্য ভুবনেশ্বরের অ্যাপেলো হাসপালে ভর্তি করা হয়। সূত্রের খবর, তাঁর ব্লাড পেসার অত্যাধিক বেশি এবং জ্বরও আছে।

২০১৬ সালে সুদর্শন পট্টানায়ক-কে স্বচ্ছ ভারত অভিযানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করা হয়। তিনি প্রতিবছর রথযাত্রা, দুর্গাপূজা, দীপাবলি, ক্রিসমাস সহ বিশেষ দিনগুলিতে পুরীর সৈকতে সাম্প্রদায়িক সম্প্রীতিমূলক শিল্পকলা তৈরি করেন। কিন্তু এই সৈকত নষ্ট হচ্ছে প্লাস্টিক বোতল, ভাঙা কাঁচে টুকরো ও সিন্থেটিক পদার্থে। এই বছর জুলাই মাসে তিনি ওড়িশার বানকিমুহানা সৈকতের দুরাবস্থাকে শিল্পের মধ্যমে তুলে ধরেন। শিল্প সৃষ্টিতে তাঁর মাধ্যম ছিল বালি। মঙ্গলবার সকাল থেকে তিনি ও তাঁর ছাত্ররা এই সৈকত সহ ওড়িশার সমস্ত সৈকতকে পরিষ্কার করার দাবী নিয়ে অনশনে বসেছিলেন। আর বৃহস্পতিবার এল তাঁর অসুস্থ হওয়ার খবর।

Developed by DXDasia