মমতার আর্জি অগ্রাহ্য, বসিরহাটের পথে আটক বিরোধীরা

আটক হলেন রূপা-লকেট

পরিস্থিতি স্বাভাবিক না হলে বসিরহাটের দিকে যাবেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আবেদনকে অগ্রাহ্য করেই বসিরহাটের পথে গিয়ে আটক হলেন কংগ্রেস, বিজেপি এবং বাম নেতা-কর্মীরা।

বসিরহাট যাওয়ার পথে বারাসতের চাঁপাডালি মোড়ে কংগ্রেস প্রতিনিধি দলকে আটকায় পুলিশ। দলের নেতৃত্বে ছিলেন অধীর চৌধুরী। প্রতিবাদে যশোর রোডে বিক্ষোভ দেখায় কংগ্রেস। বিক্ষোভের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

অন্যদিকে শাসন দিয়ে বসিরহাটে ঢুকতে যায় মহম্মদ সেলিমের নেতৃত্বে বাম প্রতিনিধি দল। অশোকনগরের মানিকতলা মোড়ে তাঁদের আটকায় পুলিশ।

বসিরহাটে যাওয়ার সময় নিউ ব্যারাকপুরে আটকানো হয় বিজেপি-র প্রতিনিধি দলকে। দলে ছিলেন রূপা গাঙ্গুলি, লকেট চট্টোপাধ্যায়, শমীক বন্দ্যোপাধ্যায়।

Developed by DXDasia