
২ লক্ষ ৩০ হাজার টাকার পুরোটাই খুচরোয় ডাকাতি
হাতের সামনে ২০০০ টাকার নোটের বাণ্ডিল পেয়েও ছুঁয়ে দ্যাখেনি। বরং যে ২ লক্ষ ৩০ হাজার টাকা লুঠ হয়েছে, পুরোটাই ৫ টাকা ও ১০ টাকার কয়েনে। এমন অভিনব ব্যাঙ্ক ডাকাতির ঘটনায় হতবাক পুলিশ। দিল্লির মুখার্জিনগর এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় গ্যাস কাটার দিয়ে গ্রিল কেটে ভিতরে ঢোকে। ভল্ট ভাঙলেও, ২০০০ টাকার নোটের বাণ্ডিলের প্রতি আশ্চর্য নির্লিপ্ত তারা। বরং থলে ভরে নিয়েছে খুচরো টাকা।
পুলিশের মতে, ২০০০ টাকার নোটে মাইক্রোচিপ লাগানো আছে – এই গুজবে বিশ্বাস করেই ওই বাণ্ডিলের দিকে হাত বাড়ায়নি তারা। কারণ, মাইক্রোচিপের সূত্র ধরে পুলিশ তাদের ধরে ফেলতে পারে। বরং খুচরো কয়েন নিলে ধরা পড়ার সম্ভাবনা নেই। যদিও শেষরক্ষা হয়নি। তিন ডাকাতকেই গ্রেপ্তার করা হয়।
