এবার বলিউডে পা রাখছেন ঋত্বিক চক্রবর্তী

‘তারিখ’-এর পর আবার ঋত্বিক-শাশ্বত একসঙ্গে

‘কাহানি’ ছবির বব বিশ্বাসকে মনে আছে? নিরীহ ভদ্রলোকের মুখোশে ভয়ংকর সেই সিরিয়াল কিলারের জীবনবৃত্তান্ত নিয়ে ছবি করছেন পরিচালক সুজয় ঘোষের কন্যা দিয়া ঘোষ। বড়োপর্দায় এটিই তাঁর প্রথম কাজ। 

ছবিটি যে আদ্যোপ্রান্ত টানটান থ্রিলার হতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না। বব বিশ্বাসের চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়ই অভিনয় করছেন। পাশাপাশি, এই ছবির মাধ্যমেই বলিউডে ইনিংস শুরু করছেন ঋত্বিক চক্রবর্তী। ‘তারিখ’-এর পর আবার শাশ্বত এবং ঋত্বিককে একসঙ্গে দেখা যাবে এই সিনেমার পর্দায়। জানা গেছে, নভেম্বর মাসে কলকাতায় শুরু হবে ছবির শুটিং। মেয়ের প্রথম ছবির প্রযোজনা করছেন বাবা সুজয় ঘোষ।

এর আগে দিয়া ঘোষ ‘নেইবারহুড টাইস’ নামের একটি শর্ট ফিল্ম বানিয়েছিলেন। গতবছর তা দেখানো হয়েছিল কান চলচ্চিত্র উৎসবে। 

ছবিসূত্র- ফেসবুক 
 

Developed by DXDasia